নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাচঁলাইশ-বোয়ালখালী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম আজ বৃহস্পতিবার মির্জাপুর, এলুমিনিয়অম ফ্যাক্টরী, মোহাম্মদপুর, খতিবের হাট, নাজির পাড়া, হিন্দু পাড়া, সুন্নিয়া মাদ্রাসা, শ্যামলি আবাসিক বিবির হাট, বশর মার্কেট হামজার কলোনী, রহমানিয়া স্কুল, আতুরের ডিপো, জাঙ্গাল পাড়া রোডে গণসংযোগ শেষে রাতে অর্কিড স্কুল প্রাঙ্গনে, মওলানা নুর আহম্মদ কাদেরী বাড়ি, পাঁচলাইশের কমিশনার শফির বাড়ীতে স্থানীয়দের সাথে উঠান বৈঠকে মিলিত হন।
এসময় আবদুচ ছালাম বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আপনারা ঠকবেন না। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদুর এসেছি। আপনারা আমাকে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন। আমার অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করব। উন্নয়ন কর্মকান্ড আমার নেশা। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঊনার মনোনীত প্রতিনিধি হিসাবে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার সুযোগ হয়েছে। দিন রাত আমি এক করে কাজ করে গেছি। নদী বিধৌত চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধা ও জলোচ্ছাসের হাত থেকে নগরীকে সুরক্ষা দিতে অনেক মেগা প্রকল্প আমি প্রিয় নেত্রীর কাছ থেকে অনুমোদন নিতে সক্ষম হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কেতলী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আমার কাজ দিয়ে একার জনগনকে উন্নয়ন উপহার দিবো ইনশাল্লাহ্।
















