বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
আজ ১৫ জানুয়ারী সোমবার দুপুরে নগরীর খুলশীস্থ কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
শুরুতে সিএমপি কমিশনারের হাতে ‘সংগ্রামে-আন্দোলনে গৌরবগাথায় শেখ হাসিনা’ নামক আলোকচিত্র সংকলন তুলে দেন তিনি। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মাসুদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের তত্তাবধানে বইটি প্রকাশিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বীরত্বগাথা অবদান ও তাঁরই সুযোগ্য কন্যা পাঁচ বারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন-সংগ্রামের কিছু দুর্লভ চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। এটি নতুন প্রজন্মের জন্য একটি চমৎকার প্রকাশনা। বইটি প্রত্যেক স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেয়া হলে শিক্ষার্থীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।

















