তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে

201

শীতের তীব্রতার কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী- যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল বন্ধ রাখা যাবে।

Advertisement

মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন।

Advertisement