শুরু হলো চরকানাই সুপার কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

123

চরকানাই মোনাফ হাজী পাড়া তরুণ সংঘের উদ্যোগে শুরু হয়েছে সুপার কাপ অল নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ।

Advertisement

শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাত আটটায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্টব্যাবসায়ী ও সমাজ সেবক, কে এম আরফাজুল ইসলাম কায়সার।
উদ্বোধক ছিলেন এম এ রহিম মেহেক, সাবেক যুগ্ম আহবায়ক হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, সাবেক যুগ্ম সম্পাদক পটিয়া উপজেলা ছাত্রলীগ।

চরকানাই মোনাফ হাজী পাড়া তরুণ সংঘ এর পরিচালক মোহাম্মদ হাসান মুরাদ মানিক এর সভাপতিত্বে এবং হাবিলাসদ্বীপ আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম এর সঞ্চলনায় সংক্ষিপ্ত আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন, মো: বোরহান উদ্দীন আকবরী, সাবেক যুগ্ম আহবায়ক হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, সাবেক যুগ্ম আহবায়ক হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজছাত্রলীগ, বিশেষ অতিথি, ইয়াকুব আলী মেম্বার, বেক এন্ড ফাস্ট পাঁচুরিয়া শাখা, সাংবাদিক রাজু চৌধুরী,জাতীয় দৈনিক “বাংলাদেশের খবর”, মুরাদ তারেক চৌধুরী সাবেক ছাত্রনেতা দক্ষিণ জেলা ছাত্রলীগ, আলী ওমর নাহিদ, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বক্তারা বলেন সমাজকে বিভিন্ন অপকর্ম এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলা শিশুকিশোরদের শরীর ও মন মানসিকতা ভালো রাখে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিলাসদ্বীপ ইউনিয়ন তাঁতীলীগ, মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক ইসলামী ব্যাংক লিমিটেড, পাঁচুরিয়াবাজার আউটলেট। আলী ওমর নাহিদ, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ত্বোহা বিশিষ্ট সমাজসেবক, চরকানাই। মোহাম্মদ মাহবুব আলম বিশিষ্ট সমাজসেবক, চরকানাই। মোঃ জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক, আলোর ছায়া ব্লাড ব্যাংক, পটিয়া, ফোরকান উদ্দিন সোহেল প্রোপ্রাইটর রূপের মেলা পাঁচুরিয়া, ইদ্রিস সওদাগরপ্রোপ্রাইটর, মদিনা ট্রেডার্স। মোঃ আলমগীর আকবরী ফুলবন, পাঁচুরিয়া,জহিরুল ইসলাম প্রোপ্রাইটর শাহ আজিজিয়া টেলিকম। মোঃ রবিউল হাসান সভাপতি আলোর ছায়া ব্লাড ব্যাংক পটিয়া, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সাবেক ছাত্র চরকানাই হাফেজীয়া মাদ্রাসা।
মোঃ শফিকুল ইসলাম প্রোপ্রাইটার শহীদ এন্ড ব্রাদার্স, পাঁচুরিয়া এবং মোহাম্মদ নজরুল ইসলাম নিলয়, চেয়ারম্যান, ওয়ার্ল্ড ক্লাস বিডি।

সমগ্র অনুষ্ঠানটি এবং বিভিন্ন দিক নির্দেশিনায় ও পরিচালনায় ছিলেন চরকানাই মোনাফ হাজী পাড়া তরুণ সংঘ এর কর্মকর্তা মোহাম্মদ ফারুক ও তার সহযোগিতায় ছিলেন অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং খেলার মাঠ ব্যবহার করার অনুমতি প্রদান করে সহযোগিতায় ছিলেন মাঠের ভূমি মালিক চরকানাই বড়ুয়া পাড়ার চৌধুরী বাড়ীর সদস্যরা। এই সময় উপস্থিত ছিলেন প্রমোতোষ চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, রনি চৌধুরী এবং অহীন চৌধুরী।

উদ্বোধনী দিনে চার টি দল খেলায় অংশ গ্রহণ করে।

Advertisement