সীতাকুণ্ড সমিতি ইউকে নির্বাচনে মঞ্জু সভাপতি, সেলিম সম্পাদক নির্বাচিত

347

সীতাকুণ্ড প্রতিনিধি: যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামের সীতাকুণ্ডবাসীদের সামাজিক সংগঠন ” সীতাকুণ্ড সমিতি ইউকে” এর দ্বি-বার্ষিক নির্বাচন লন্ডনের বাইগ্রোভ প্রাইমারি স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রথমবারের মতো গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে সাইদুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম হোসাইন বিপুল ভোটে নির্বাচিত হন।

কার্যকরী কমিটির অন্যান্য পদ সমূহ উপস্থিত সর্বসম্মতিতেই সিলেকশন এর মাধ্যমেই নির্ধারণ করা হয়। নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যর লেইষ্টার, লুটন, পোর্টস মাউথসহ বিভিন্ন শহর থেকে বসবাসরত সীতাকুন্ডবাসীরা স্বপরিবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে আসেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক ভূঁইয়া, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার চৌধুরী মোঃ জিন্নাত আলী এবং কবি ও সাংবাদিক মিল্টন রহমান। নির্বাচনকে কেন্দ্র করে সীতাকুণ্ডবাসীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Advertisement