বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে শিকড়’র বিনম্র শ্রদ্ধাঞ্জলি

172

জাতির জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সামাজিক সংগঠন শিকড় এর সভাপতি সাদেক এহতেশাম চৌধুরী। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, দেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনে সকল কাজে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আসুন বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে সকলে মিলে গড়ে তুলি স্বপ্নের সোনার বাংলা।

Advertisement

উল্লেখ্য, ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। সরকারিভাবে এই দিনটি (১৭ মার্চ) জাতীয় শিশু দিবস হিসেবেও উদ্‌যাপন করা হয়। দেশজুড়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হবে।

Advertisement