নিজস্ব উদ্যোগে প্রান্তিক ও নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন রাঙ্গুনিয়ার সরফভাটা স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের ফ্রেন্ডস গ্রুপ।
শুক্রবার (৫ এপ্রিল) সরফভাটা ইত্যাদি চত্ত্বরের রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুল প্রাঙ্গণে প্রান্তিক এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের বন্ধুদের পক্ষথেকে নিয়মিত প্রান্তিক ও অসহায় মানুষদের সহায়তা করা হয়ে থাকে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ফ্রেন্ডস গ্রুপের বন্ধুগণ ছাড়াও চট্টগ্রাম শহর থেকে আগত এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল চাল, সেমাই, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল।

এরপর কর্ণফুলী নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত কর্ণফুলী ক্যাফেতে ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন সরফভাটা স্কুলের এসএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপ এবং শহর থেকে আগত বন্ধুগণ।

বিভিন্ন ফলমূলে সাজানো ইফতার শেষে মাগরিব এর নামাজের পর বিরানি এবং চা পরিবেশন করা হয়।
ইফতার পার্টিতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
















