তাপদাহে পিপাসার্ত মানুষের মধ্যে সীতাকুণ্ডে গাউছিয়া কমিটির শরবত বিতরণ 

295

সীতাকুণ্ড প্রতিনিধি: চলমান তীব্র তাপদাহে পিপাসার্ত মানুষের মধ্যে সুপেয় শরবত বিতরণ করছে মানবিক  সংগঠন  গাউছিয়া কমিটি বাংলাদেশ।

Advertisement

বুধবার (পহেলা মে) সকাল দশটায় সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার থেকে বারআউলিয়া পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গাড়ি চালক, পথচারীদের মাঝে শরবত বিতরন করা হয়।

এর আগে ভাটিয়ারীস্থ স্মৃতি অম্লান চত্বরে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ, ফৌজদারহাট ট্রাফিক ইন্সপেক্টর মুহাম্মদ রফিক আহমেদ মজুমদার, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরী, মুফতি আবুল হাসান মোঃ ওমায়ের রজবী, ডক্টর কামাল উদ্দিন আজহারী, আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন সওদাগর, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, মুহাম্মদ আলাউদ্দিনসহ উপস্থিত ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সকল নেতৃবৃন্দ।

Advertisement