খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

118
khaleda

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। সেটি অপসারণ করতে সময় লাগবে। তাই ভর্তি করানো হয়েছে।

শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম সিসিইউতে আছেন। উনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনও ভর্তির বিষয়ে চূড়ান্ত হয়নি।

‘বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে’- এ দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ছিলেন। এরমধ্যে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

Advertisement