সীতাকুণ্ড

চলন্ত ট্রাকে হার্ট অ্যাটাকে মারা গেলো চালক, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে চাপা

135

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় এক ট্রাক চালকের হার্টঅ্যাটাকে মৃত হয়েছে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। তবে কারে থাকা কয়েকজন স্কুল শিক্ষার্থী ভাগ্যক্রমে বেঁচে যায়। নিহত ট্রাক চালকের নাম  আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা।

Advertisement

শনিবার (৪ মে) দুপুর সোয়া একটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে।

জানা যায়, ঢাকামূখী একটি ট্রাকের চালক গাড়ি চলন্তবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান। এসময় গাড়িটি চলছিল। মাদামবিবিরহাট এলাকায় এসে  নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা দেয়। এ ছাড়া পাশে থাকা একটি প্রাইভেটকারের ওপর উঠে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন শিক্ষার্থী সামান্য আহত হন। হাইওয়ে পুলিশ নিহত চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামমুখী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থেমে যায়। চালক স্ট্রোক করে বলে জানান হেলপার দুলাল। প্রাইভেটকার ও ট্রাকটি বার আউলিয়া থানায় রাখা হয়েছে।

Advertisement