সমাপনী দোকান বিক্রয় উৎসব” উপলক্ষে সীতাকুণ্ডে সিকিউর সিটি’র সংবাদ সম্মেলন

342

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের পৌর সদরে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর উদ্যেগে ৯ মে হতে ১৮ মে পর্যন্ত ১০ দিনব্যাপী “সিকিউর সিটি” তে “সমাপনী দোকান বিক্রয় উৎসব” উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুরে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর মার্কেট কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর চেয়ারম্যান মোরসেদুল হাসান বলেন, সরকার ঘোষণা করেছে গ্রাম হবে শহর তারই অংশ হিসেবে সীতাকুণ্ড পৌরসদরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সিকিউর সিটি সীতাকুণ্ডবাসীর একটি স্বপ্ন পুরণ হয়েছে। যেখানে রয়েছে সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হেলিপ্যাড, অত্যাধুনিক এস্কেলেটর ও ক্যাপসুল লিফট, প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা পণ্যসামগ্রীর সুব্যবস্থা, সুবিশাল গাড়ি পার্কিং, ফুড কোর্ট ও কিড্স জোনে থাকবে বাচ্চাদের দারুণ সব গেমস এর আয়োজন। আগামী ৯ মে হতে ১৮ মে পর্যন্ত ১০ দিনব্যাপী “সিকিউর সিটি” তে “সমাপনী দোকান বিক্রয় উৎসব”এর আয়োজন করতে করা হয়েছে। উক্ত উৎসবে সীমিত সংখ্যাক দোকান বুকিং এ সর্বোচ্চ মূল্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ‘সিকিউর পরিবার’ সবসময় আগামী প্রজন্মের কথা চিন্তা করে তথা শিশু ও কিশোরদের মেধা, মনন ও বিনোদনের কথা মাথায় রেখে উক্ত উৎসবে আকর্ষনীয় ইনডোর গেইমসের ব্যবস্থা করা হয়েছে।

সিকিউরসিটি কমপ্লেক্স এর অফিসার আবুল হোসেন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন মামুন, ব্যবস্থাপক খালেদ আব্বাস, সীতাকুণ্ড প্রেসক্লাব এর সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।

Advertisement