(পিএসএল) করোনার আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল। আবারও মাঠে গড়ানোর আগে দলে আসলো পরিবর্তন। প্রথমে কোনো বাংলাদেশি না থাকলেও এবার দল পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।
সাকিব আল হাসান, লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ দল পেয়েছেন পিএসএল ২০২১ এর বাকি ম্যাচগুলোতে খেলার জন্য। সাকিব ও রিয়াদ আগেও এই টুর্নামেন্টটিতে খেলতেও লিটন প্রথমবারের মতো দল পেলেন। এছাড়া এবারের ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে আরও ছিলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। কিন্তু তারা ৩ জন দল পাননি।
সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন রিয়াদকে দলে নিয়েছে মুলতান সুলতানস। গত আসরের প্লে-অফ রাউন্ডের জন্যও রিয়াদকে দলে নিয়েছিল মুলতান, কিন্তু পিএসএল খেলতে যাওয়ার আগে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ায় আর খেলতে যাওয়া হয়েছিল না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদের।
প্রথমবারের মতো পিএসএলে দল পাওয়া লিটনকে নিয়েছে করাচি কিংস। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দলটিই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।
এছাড়া বিদেশি ক্রিকেটার সংকটে পেশোয়ার জালমি দলে নিয়েছে ৩ ক্যারিবিয়ান ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেন, রোভম্যান পাওয়েল ও ফিদেল এডওয়ার্ডসকে। করাচি কিংসে লিটনের সাথে জায়গা হয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, আফগানিস্তানের নাজিব উল্লাহ জাদরান ও শ্রীলঙ্কার থিসারার পেরেরার।
মাহমুদউল্লাহর মুলতান দলে নিয়েছে রহমতউল্লাহ গুরবাজ, জর্জ লিন্ড ও ওবে ম্যাককয়কে। সাকিবের দল লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে জেমস ফকনার, জো বার্নস, কালাম ফার্গুসন ও সেকুগে প্রসন্নকে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসে আন্দ্রে রাসেল এবং ইসলামাবাদ ইউনাইটেডে খেলবেন উসমান খাজা ও ইয়ানেমান মালান।
পিএসএলের ষষ্ঠ আসরের বাকি ম্যাচগুলো আবার শুরু হবে আগামী ১ জুন, লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার লড়াই দিয়ে। আসরটির ফাইনাল ম্যাচ আয়োজনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে ২০ জুন। ম্যাচগুলো সব পাকিস্তানেই অনুষ্ঠিত হবে।
















