পশ্চিম ধলই মঙ্গলময় বুদ্ধের স্মৃতি মন্দির ও বিদর্শন ধ্যান কেন্দ্রে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

267

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার পশ্চিম ধলই বড়ুয়া পাড়ায় অবস্থিত ‘মঙ্গলময় বুদ্ধের স্মৃতি মন্দির ও বিদর্শন ধ্যান কেন্দ্রে’ প্রতি বছরের ন্যায় এবছরও দুইদিন ব্যাপী ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ উদযাপন উপলক্ষে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, সীবলী পূজা, উপগুপ্ত মহাস্থবিরের পূজা, পবিত্র সূত্রপাঠ সহ সকল জ্ঞাতীগণের উদ্দেশ্যে পূণ্যদান দেওয়া হয়।

Advertisement

উক্ত ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরেরখীল চন্দ্রপুর বেনুবণ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘমিত্র থের ও পশ্চিম ধলই শান্তি নিকেতন বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শান্তদর্শী ভিক্ষু ও অএ বিহারের ভক্তপ্রাণ দায়ক-দায়িকা বৃন্দ।

Advertisement