নগরীর লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর ব্যবস্থাপনায় ২১নং জামালখান ওয়ার্ডে এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ইফতার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গতবছর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সেই নির্দেশনা মেনে করোনার দুর্যোগ শুরুর পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষ-কে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
আওয়ামী লীগ যে শুধু ক্ষমতায় থাকলেই জনগণের সেবা করে তাই না। ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় এর পরে সরকার যখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারছিল না তখন কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই কলেরা/ফিল্ড হাসপাতাল করে বৃহত্তর চট্টগ্রামের মানুষদের রক্ষা করেছিল।অনুরূপভাবে আমরা ক্ষমতায় থাকি বা না থাকি সাধারণ মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেন, এই দুর্যোগের যখন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তখন হেফাজত বিএনপি-জামায়াতের সাথে যুক্ত হয়ে ক্ষমতা পরিবর্তন করার জন্য কিছু এতিম শিশু-কে ভুলভাল বুঝিয়ে হাতে লাঠি দিয়ে সংঘাতে নামিয়ে দিয়েছে। তাদের লক্ষ্য ছিল এই সংঘাতে কওমি মাদ্রাসার ছাত্ররা মারা গেলে সেটিকে পুঁজি করে তারা এই সরকার-কে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে।
কিন্তু এইটা এই বাংলাদেশে কখনোই সম্ভব হবে না।
কারণ এই বাংলাদেশ মানুষ-কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর থেকে ভালোবাসেন।
তাই তারা এতো ধ্বংস যজ্ঞ করার পরেও নিয়ম তান্ত্রিক বিচারের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হচ্ছে। এইসব সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে চক্রান্ত করে সফল হতে না পারে সেজন্য নেতাকর্মীদের সর্বদা সচেতন থাকতে তিনি আহ্বান জানান।
আওয়ামী লীগের উপরে সাধারণ মানুষের আস্থা আছে। সেই আস্থা ধরে রাখতে হলে নেতাকর্মীদের সর্বদা জনগণের পাশে থাকতে হবে বলে বলেন শিক্ষা উপমন্ত্রী।
সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম রিন্টু এর সভাপতিত্বে নগর যুবলীগ নেতা মোঃ মনির হোসাইন ও নগর ছাত্রলীগ সদস্য মোশরাফুল হক পাভেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাঈমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ২১নং জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি হাজী সাহাবউদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, যুবনেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মনির উদ্দিন মনি, বেসরকারি কারা পরিদর্শক ও নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক আজিজুর রহমান আজিজ,যুবলীগ নেতা সাকিব ঈমাম, ১নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি মৃদুল কান্তি, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ খোকন, ২ নং সভাপতি মুন্সী মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল, ৩নং ইউনিট সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়।
এই সময় আরো উপস্থিত ছিলেন জামালখাঁন ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ শফি, ইকবাল আহমেদ ইমু, জাহিদুল ইসলাম মঞ্জু, ইসমাঈল হোসেন লিটন, রফিকুল ইসলাম, রুবেল আহমেদ, মোহাম্মদ হান্নান, ওমর ফারুক ওয়াহেদ, ফয়সাল ইসলাম বাবু, আব্দুল রাকিব রকি, মোঃ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ শাওন, নাজিমউদ্দিন সাঈফুল, রিপন ঘোষ, রুবেল সরকার, ইমরান খান, অর্নব মজুমদার, নিশান বিশ্বাস প্রমুখ
















