ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের প্রতিনিধিদলের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

5

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

Advertisement

ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সেক্রেটারি জেনারেল রফিকুল হাসান মিনুর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউনেস্কো ডে উদযাপন পরিষদের আহ্বায়ক অঞ্জন শেখর দাশ, সিআইপি; সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত; যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশিক ওয়াহিদ; প্রকাশনা সম্পাদক অধ্যাপক নিশাদ হাসিনা শিরিন; মহিলা বিষয়ক সম্পাদক মিসেস মনোয়ারা বেগম; নির্বাহী সদস্য মিসেস সিমলা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানভিত্তিক মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে মেয়রকে অবহিত করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানসম্মত মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী ২০ নভেম্বর ইউনেস্কোর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানান এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

পরিশেষে মেয়র ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Advertisement