আওয়ামী লীগ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে – আ জ ম নাছির

361

১৪ নং লালখান বাজার ওর্য়াড আওয়ামীলীগের উদ্দ্যেগে ৩০০ জন অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে সরকারি ঘোষিত লক ডাউনে দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় রোজাদারদের মধ্যে ইফতার ও সেহেরী বিতরণ করা হয়। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বাংলাদেশ আওয়ামী লীগ সদা প্রস্তত।

Advertisement

খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল হক সভাপতিত্বে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি আ জ ম নাসির উদ্দীন, সফর আলী, নোমান আল মাহমুদ, বেলাল আহমেদ, মোঃ ঈসা,মমিনুল হক,মোঃ হাসান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের ফাউন্ডেশন এর পরিচালক এ টি এম ওসমান গনি (সোহাগ), এস সম ইব্রাহিম, ডাঃ পান্ডে, আমির বিন আব্দুল্লাহ,নিয়াজ আহমেদ বাবলু, আনিসুর রহমান, এনামুল হক বকুল, সোহেল খান, শাহজাহান লিটন, মাঈনুদ্দিন হানিফ, ইউসুফ খান, হাসান সোহাগ, মোঃ শামীম আহসান, মোঃ শরীফ।

Advertisement