চট্টগ্রামে আরও ৮৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

933

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ৮৪ জনের দেহে। এদের মধ্যে ৬৭ জন নগরীর ও ১৭ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার (২ মে) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ৮৩১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫০ হাজার ১৭৪ জন। এর মধ্যে নগরে ৪০২১২ জন এবং উপজেলা পর্যায়ে ৯৯৬২ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণে ৩০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ধরা পড়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাব এবং আরটিআরএলে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫২৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৯১ এবং উপজেলায় ১৩৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৬ হাজার ৬১৭ জন।

Advertisement