চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১৪২ জনের দেহে। এদের মধ্যে ১১৩ জন নগরীর ও ২৯ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মে) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১,০০৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫০ হাজার ৬২০ জন। এর মধ্যে নগরে ৪০,৫৪৯ জন এবং উপজেলা পর্যায়ে ১০,০৭১ জন।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএল ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৪৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪০৪ এবং উপজেলায় ১৪১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৬ হাজার ৮৮০ জন।















