পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
Advertisement
শপথগ্রহণের পর মমতা জানান, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রীর দফতরে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা জানান মমতা।
রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তার পর দুপুর ৩টায় সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন তিনি। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে সবাইকে জানাবেন মুখ্যমন্ত্রী।
এর আগে গত রবিবার নির্বাচনের ফল পরিষ্কার হতেই কালীঘাটে সাংবাদিকদের সামনে মমতা বলেছিলেন, তার প্রথম কাজ হবে করোনা পরিস্থিতি মোকাবিলা করা। বুধবার শপথগ্রহণের পরও এর পুনরাবৃত্তি করলেন তিনি।
Advertisement
















