সেনা সদস্যদের অশোভন আচরণ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না

138

জনসাধারণের সঙ্গে সেনা সদস্যদের অশোভন আচরণ বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Advertisement

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

আইএসপিআর আরও জানায়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement