চট্টগ্রামে এক দিনে ৮ জনের মৃত্যু

601

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ৭৪ জনের দেহে। এদের মধ্যে ৫৫ জন নগরীর ও ১৯ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার (৯ মে) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১১৯৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫১ হাজার ৯৩ জন। এর মধ্যে নগরে ৪০,৯১১ জন এবং উপজেলা পর্যায়ে ১০,১৮২ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪১৭ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন শেভরণ এবং আরটিআরএলে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৫৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪১০ এবং উপজেলায় ১৪৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ১০৫ জন।চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১৩৬ জনের দেহে। এদের মধ্যে ১০১ জন নগরীর ও ৩৫ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মে) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ৯৩৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫১ হাজার ১৯ জন। এর মধ্যে নগরে ৪০,৮৫৬ জন এবং উপজেলা পর্যায়ে ১০,১৬৩ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

শেভরণ ল্যাবে ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএল চট্টগ্রামে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৬৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪১৬ এবং উপজেলায় ১৪৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ২৩৮ জন।

Advertisement