কামরুল ইসলাম দুলু: দীর্ঘ ৮ বছরের অধিক জেলে কারাভোগে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী। ২০১৭ সালে তিনি গ্রেফতারের পর থেকে তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার সলিমপুরস্থ স্টেশন এলাকার চৌধুরী বাড়িতে সুনশান নীরবতা নেমে আসে। এরপর থেকে দলীয় কোন নেতাকর্মীদের পা তেমন একটা ঔই বাড়িতে পড়েনি। হয়নি দলীয় কোন প্রোগ্রামও।
সীতাকুণ্ড উপজেলায় রাজনীতিতে একজন সুপুরুষ হিসেবে ব্যাপক জনপ্রিয় পায় আসলাম চৌধুরী। শিক্ষিত,নম্র-ভদ্র হিসেবে সবার কাছে এমন কি নিজ দলের অনেক মানুষের কাছেও আসলাম চৌধুরী ছিলেন অকুতোভয় একজন নেতা। যিনি রাজনীতি করতে গিয়ে হয়রানির স্বীকার হয়ে দীর্ঘ ৮টি বছর পরিবার, আত্মীয়-স্বজন, সর্বোপরি সব কিছু থেকে ছিলেন সম্পুর্ণ বিচ্ছিন্ন। এমনকি তার বড় ভাইয়ের মৃত্যুতে মুখ পর্যন্ত দেখার সুযোগ হয়নি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট আসলাম চৌধুরীর জামিনে মুক্ত হওয়ার পর আবারো সরব হয়েছে তার বাড়ি। বাড়িতে তিল ধারণের যেন ঠাঁই নেই। সারাদিন ফুল হাতে শত শত আবাল বৃদ্ধা বনিতা ভীড় করছেন চৌধুরী বাড়িতে। ভোর থেকে গভীর রাত পযর্ন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ফিরে এলো সেই ৮ বছর আগের রমরমা পরিবেশ।















