বিজেএমসির চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিবেন

515

কামরুল ইসলাম দুলু: স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আর এই বন্যার্তদের সাহায্যের জন্য একদিনের সমপরিমাণ বেতন দেবেন বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীরা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিজেএমসির চট্টগ্রাম অঞ্চলের মিলগুলোর কর্মকর্তা-কর্মচারীরা ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে জমা দেয়ার উদ্যোগ গ্রহন করেছেন।

Advertisement

বিজেএমসির চট্টগ্রাম অঞ্চলের গুল আহমদ জুট মিলস্ লিঃ, এমএম জুট মিলস্, আর আর জুট মিলস্, গালফ্রা হাবীব লিঃ, হাফিজ জুট মিলস্, আমিন জুট মিলস্, বিডিসিএফ মিলস্, কর্ণফুলী জুট মিলস্ ও মিল ফার্নিশিংসহ মোট ৯টি মিল ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ১ দিনের সমপরিমাণ বেতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২৫ আগষ্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব এস এম ফরিদ উদ্দিন এর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

Advertisement