চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১৯১ জনের দেহে। এদের মধ্যে ১৩৮ জন নগরীর ও ৫৩ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মে) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১২৩৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫১ হাজার ২৮৪ জন। এর মধ্যে নগরে ৪১,০৪৯ জন এবং উপজেলা পর্যায়ে ১০,২৩৫ জন।
সিভিল সার্জন জানান, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪১০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪১৪ এবং উপজেলায় ১৪৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ২২৩ জন।















