পার্কভিউ হসপিটালের আয়োজনে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু রোগ ব্যবস্থাপনা নিয়ে মূল আলোচনা করেন পার্কভিউ হসপিটালের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম।
পার্কভিউ হসপিটালের আয়োজনে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পার্কভিউ হসপিটাল সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এ টি এম রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম. জাহেদ।
সভাপতি ডা. এটিএম রেজাউল করিম সেমিনারের বলেন, “ডেঙ্গু মোকাবিলায় দ্রুত শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসাই মৃত্যুহার কমাতে সহায়ক হতে পারে।” সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গুর লক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, কিডনি বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ ফরহাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ সগীর, ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহমদ রহিম এবং ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগে কর্মরত মেডিকেল অফিসারগন প্রমুখ ।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ২০২৩ সালে ৭০টি দেশে ৩৭ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এবং ২০০০ এরও বেশি মানুষ মারা গেছেন। দেশে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭,৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যু সহ এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৪১ জন। আক্রান্তদের মধ্যে ২৪,৩১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

















