চবি ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে হাটহাজারী থানায় মামলা

128

১৫ জুলাই শহীদ মিনারে শিক্ষার্থীদের ওপর হামলার দিন ছাত্রলীগ আমাকে জোরপূর্বক এনেছিলো। আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের ইয়াসিন আরাফাত ভাই এবং সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের আরাফাত রায়হান ভাই মূলত আমার হাতে লাঠি দিয়েছে; বললেন হামলায় অংশ নেওয়া ছাত্রলীগকর্মী মনিরুজ্জামান। গতকাল চবির প্রক্টর অফিসে স্বীকারোক্তি মুলত জবানবন্দি দেওয়ার পর ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করেন।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. আবু হাছান।

মামলার আসামিরা হলেন— সৌমেন দত্ত (২৭), (সাবেক সাংগঠনিক সম্পাদক, চবি ছাত্রলীগ), ইয়াসিন আরাফাত (২৭), (আইন বিভাগ সেশন ১৫-১৬) মনিরুজ্জামান (২৩), (আইন বিভাগ সেশন-২০-২১), আবরার শাহরিয়ার (২৯), (সাবেক সহ-সভাপতি, চবি ছাত্রলীগ), মীর্জা খবির সাদাফ খান (২৮), (আইন বিভাগ ১৪-১৫ সেশন), খালেদ মাসুদ (২৭) (আইন বিভাগ সেশন-১৭-১৮), সাইদুল ইসলাম সাঈদ (৩২), (লোকপ্রশাসন বিভাগ ১১-১২ সেশন), মিজান শেখ (৩১) (আইন বিভাগ, সেশন- ১৩-১৪), আকিব জাবেদ (২৬), (বাংলা বিভাগ ১৮-১৯ সেশন), অনুপ সরকার আকাশ (২৬), (ইতিহাস বিভাগ ১৮-১৯ সেশন), তায়েব পাঠান (২৬), (বাংলাদেশ স্টাডিজ বিভাগ, সেশন- ১৮-১৯), তানভীর আলম আকাশ (২৪), (বোটানি ডিপার্টমেন্ট, ১৯-২০ সেশন), মাহমুদুজ্জামান ওমর (২৩), (আইন বিভাগ, সেশন-২০-২১), মোহাম্মদ নাঈম (২৩), (ইতিহাস বিভাগ, ২০-২১ সেশন), আরাফাত রায়হান (২৫), (সমাজতত্ত্ব বিভাগ সেশন-১৮-১৯)। এছাড়া অজ্ঞাত আসামি রাখা হয়েছে আরো ৩০ থেকে ৪০ জন।

Advertisement