চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১২৬ জনের দেহে। এদের মধ্যে ৮৮ জন নগরীর ও ৩৮ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মে) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১১৩৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫২ হাজার ২৯ জন। এর মধ্যে নগরে ৪১,৬১০ জন এবং উপজেলা পর্যায়ে ১০,৪১৩ জন।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৮৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৩২ এবং উপজেলায় ১৫৬ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ৮০১ জন।
















