লালদিঘীর পাড় কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২৩ অক্টোবর

112

চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্ট-১৬০৩) বার্ষিক বিশেষ সাধারণ সভা আগামী ২৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় নগরীর কে.সি.দে রোডস্থ ‘দি হার্ট অফ চিটাগাং’ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

Advertisement

সভায় বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাগণ ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠিতব্য সভায় অত্র সংগঠনের কার্যকরী কমিটির সকল কর্মকর্তা, সদস্য, সাবেক নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও চালক-শ্রমিকদের উপস্থিত থাকার জন্য সভাপতি মোঃ শাহজাহান রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম টিপু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Advertisement