বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন আরও পাঁচ বিশিষ্ট জন।
Advertisement
তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. জালাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগ প্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Advertisement

















