আলাউদ্দিন সুমন ছিলেন ছাত্রদলের একজন নির্ভীক সৈনিক: বক্কর

155

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, প্রয়াত মহানগর ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন ছিলেন একজন দক্ষ সংগঠক। তার মধ্যে ছিল রাজনৈতিক দূরদর্শিতা। সংগঠনকে শক্তিশালী করার জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।আলাউদ্দিন সুমন ছিলেন ছাত্রদলের একজন নির্ভীক সৈনিক। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। ছাত্রদলকে গতিশীল করতে তিনি যে অবদান রেখেছেন নেতাকর্মীরা তা কোনোদিন ভুলবে না। বর্তমান রাজনৈতিক সংকটকালীন সময়ে তার মত যোগ্য নেতার খুবই প্রয়োজন ছিল।তাই তার আদর্শ ধারণ করে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

Advertisement

তিনি শনিবার (১৪ ডিসেম্বর) বাদে আসর এনা‌য়েত বাজার শাহী জা‌মে মস‌জি‌দে চট্টগ্রাম মহানগর ছাত্রদ‌ল নেতা মরহুম আলাউ‌দ্দিন সুম‌নের ৭ম মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে এনা‌য়েত বাজার ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গসংগঠনের মিলাদ ও দোয়া মাহ‌ফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জল ভূমিকা ছিল। ব্যক্তির চেয়ে দল বড়, এই নীতি বাক্যটিকে ধারণ করে সংগঠনকে শক্তিশালী করে রাজপথের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

দোয়া মহ‌ফিল প‌রিচলনা ক‌রেন এনা‌য়েত বাজার শাহী জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা ওয়া‌হিদ উল্লাহ।

পরে চৈতন‌্য গ‌লি বাইশ মহল্লা কবরস্থা‌নে মরহু‌মের কব‌রে চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্রদ‌লের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

এতে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, মহানগর বিএন‌পি নেতা ন‌কিব উ‌দ্দিন ভুইয়া, আলমগীর আলী, আলাউ‌দ্দিন সুম‌নের পিতা সালাউ‌দ্দিন লাতু, এনা‌য়েত বাজার ওয়ার্ড বিএন‌পি নেতা আ‌লি আব্বাস খান, মাহাবুব আলম রানা, মুসা আলম, আবদুল মান্নান, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ নাসির উ‌দ্দিন চৌধুরী না‌ছিম, মো. মুছা, আ‌লি মর্তুজা খান, মো. সে‌লিম খাঁন, এমদাদুল হক বাদশা, আ‌মিন উল্লাহ, আবদুল্লাহ আল মামুন জিতু, শেখ সে‌লিম, মো. তা‌রেক, তানভীর মল্লিক, মো. নওশাদ, আবুল কালাম, আ‌লি হো‌সেন, মো. বেলাল, মো. সম‌শের, নজরুল বাবু, মো. রাজু, সা‌লেহ আহমদ, জিয়া সোহেল, মইনু‌দ্দিন খান রা‌জিব, আবু সা‌লেহ আ‌বিদ, মো. আ‌রিফ, আবদুল ম‌জিদ ছোটন, মো. জা‌হিদ, মো. সাইফুল্লাহ, সাইদুল ইসলাম ফয়সাল, শাহাদাত হো‌সেন না‌বিল, শাহাদাত হো‌সেন, মো. লিটন, মো. আবদুল্লাহ, শাহ আলম প্রমূখ।

Advertisement