কাজির দেউরি দোকান মালিক-ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মেয়রের সৌজন্য সাক্ষাত

133

চউক কাজির দেউরি কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সৌজন্য সাক্ষাত করেন।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন এম এ রাজ্জাক, জাকির হোসেন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আরফান উদ্দিন টিটু, নাছের আলম প্রমুখ।

মেয়র বলেন, ঐতিহ্যবাহী কাঁচাবাজার দীর্ঘদিনের পুরনো। আপনারা এর ঐতিহ্য রক্ষা করবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে তিনি বলেন,  ‘ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং প্রতিদিন ময়লা পরিষ্কার করা হচ্ছে। বর্ষার আগে নালা পরিষ্কার, ম্যানহোল ঢাকনার সুরক্ষা এবং প্লাস্টিক বা পলিথিন নালায় ফেলা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এলাকাকে একটি স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং সবুজ শহরে পরিণত করা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের মাধ্যমে এলাকাবাসীকে একটি সুন্দর শহর উপহার দেওয়া হবে।

Advertisement