চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ল্যাব হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউজিসি 

608

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজকে আইইআরের ল্যাব হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্বীকৃতি প্রদান করেছে।

Advertisement

আজ (৯ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এ আদেশ জারি করেন।

একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের আর্থিক ও অন্যান্য বিষয়াদি কমিশনের ১৬৫তম পূর্ণ কমিশন সভা অনুমোদিত “পাবলিক বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত স্কুল/স্কুল ও কলেজ পরিচালনা নীতিমালা- ২০২৩” অনুযায়ী নির্ধারণ করার জন্য অনুরোধ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের যুগান্তকারী পদক্ষেপের কারণে আজ সাফল্যের নতুন এ মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও ইতোপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল ও কলেজ এভাবে স্বীকৃতি পায়নি। চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন সম্প্রতি ইউজিসিতে গিয়ে এ বিষয়ে তাদের যৌক্তিক প্রস্তাবনা ও আবেদন উপস্থাপন করেন এবং ইউজিসি তা গ্রহণ করে। এর ফলে স্কুল ও কলেজ নিয়ে চবি পরিবারের দীর্ঘদিনের সংকট কাটলো এবং মানসম্মত শিক্ষার পথ সুগম হলো।

Advertisement