চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৫৭

868

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯১ এবং উপজেলা পর্যায়ে ৬৬ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৯৮০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৫ হাজার ৮৪৫ জন। এর মধ্যে নগরে ৪৪,০৩৩ জন এবং উপজেলা পর্যায়ে ১১,৮৩২ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৫৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৫৯ এবং উপজেলায় ১৯৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ৩১১ জন।

Advertisement