ছাত্রদলের সদস্য সচিব তুহিনের বাসায় পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়ে মীর হেলালের বিবৃতি

379

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল আজ এক বিবৃতিতে বলেন, সরকার বিএনপি এবং এর অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীদের মিথ্যা, প্রহসনমূলক ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে জেল -জুলুম, নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তল্লাশীর নামে পরিবারের সদস্যদের হয়রানি ও অশালীন আচরণ করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণে সাধারণ মানুষ সহ বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতা কর্মীদের একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে রেখেছে।

Advertisement

তিনি আরও বলেন, এক দিকে বিনা অপরাধে ছাত্রদলের নেতাকর্মীদের ধরে নিয়ে পঙ্গু করছে অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা মূলক মিথ্যা মামলা একের পর এক দায়ের করে আদালতে জামিন বন্ধ করে রেখেছে যা মানবাধিকারের চরম লংঘন। শরিফুল ইসলাম তুহিন একজন মেধাবী, সাহসী, পরিচ্ছন্ন ও দক্ষ ছাত্র সংগঠক, তার বাসায় পুলিশী তল্লাশী সমাজের বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।

ব্যারিস্টার মীর হেলাল বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্র মূলক ও প্রহসনমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাগারে আটক নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং এ ধরনের মানবাধিকার এর চরম লংঘন মূলক কর্মকান্ড থেকে সরে আসার জন্য আহ্বান জানান।

Advertisement