চাকসুর সংবিধান যুগোপযোগী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

176

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংবিধান যুগোপযোগী করার লক্ষ্যে অংশীজনদের সাথে চাকসু সংবিধান রিভিউ কমিটির মতবিনিময় সভা চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও চাকসু সংবিধান রিভিউ কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

Advertisement

এতে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন, চাকসু সংবিধান রিভিউ কমিটির সদস্য চবি প্রক্টর ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং সদস্য-সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। কমিটির সদস্য চবি চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মান্নান, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রাস্ট্রচিন্তার প্রতিনিধি, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধি, প্রতিবন্ধি শিক্ষার্থীদের প্রতিনিধি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংবিধান যুগোপযোগী করার লক্ষ্যে চাকসু সংবিধান রিভিউ কমিটির নিকট তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।

Advertisement