চট্টগ্রামে আরও ১৩৬ জনের করোনা শনাক্ত,মৃত্যু ১

250

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৭ এবং উপজেলা পর্যায়ে ৬৯ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার (২০ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৬৪২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৫ হাজার ৯৮১ জন। এর মধ্যে নগরে ৪৪,১০০ জন এবং উপজেলা পর্যায়ে ১১,৮৮১ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৫৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৬০ এবং উপজেলায় ১৯৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ৫২৩ জন।

Advertisement