পিএইচপির অর্থায়নে চবিতে কম্পিউটার ল্যাব উদ্বোধন

193

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের আর্থিক সহযোগিতায় ২টি কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

তিনি আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কম্পিউটারের মাউস্ বাটন ক্লিক করে এ কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের আইসিটি ডিভিশনের ‍যুগ্মসচিব মো. মনির হোসেন।

চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড.মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকে কম্পিউটার সায়েন্সের জন্য শুভদিন। আজ দু’টি কম্পিউটিার ল্যাব উদ্বোধনের মধ্য দিয়ে এ বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার যে সুযোগ অবারিত হয়েছে, তা শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমানের আর্থিক সহযোগিতায় ২টি কম্পিউটার ল্যাবে ১০০টি কম্পিউটার, উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক জেনারেটর ও পর্যাপ্ত ইয়ার কন্ডিশনার সৌজন্য উপহার হিসেবে দেয়া হয়েছে।

Advertisement