চবি নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে নজরুল গবেষণাপত্রের দ্বিতীয় সংকলন উপাচার্যের কাছে হস্তান্তর

436

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচর্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন নজরুল গবেষণাপত্রের দ্বিতীয় সংকলন এর কপি উপাচার্যকে হস্তান্তর করেন আজ সকাল সাড়ে ৯ টায়।

Advertisement

এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ডেপুটি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন তার লিখিত ‘দ্রোহ ও রোদনের রাগ’ বইয়ের একটি কপিও উপাচার্যকে প্রদান করেন।

উপাচার্য নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিনকে নজরুল গবেষণাপত্রের দ্বিতীয় সংকলন জানুয়ারি ২০২৫ প্রকাশ করায় আান্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

Advertisement