চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩১ এবং উপজেলা পর্যায়ে ৯৫ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৯৯০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২২৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৬ হাজার ৩৯৭ জন। এর মধ্যে নগরে ৪৪,৩৫৯ জন এবং উপজেলা পর্যায়ে ১২,০৩৮ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজে এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৬৩ এবং উপজেলায় ১৯৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ৫২৩ জন।
















