চট্টগ্রাম নগরীর ওমর গণি এম.ই.এস কলেজ এক্স-ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা কলেজের আইসিটি ভবন মিলয়নায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ এক্স-ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিইউও (অবঃ) মিজানুর রহমান সজীবের সভাপতিত্বে, সিইউও দেলোয়ার হোসেন ও আইরিন সুলতানার সঞ্চালনায় সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, সাবেক বিটিএফও মেজর (অবঃ) শওকতুল মেহের, মেজর (অবঃ) রতন দাশ, ব্যাটেলিয়ন কমান্ডার বিটিএফও মেজর হুমায়ুন কবির, মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী, ক্যাপ্টেন মোহাম্মদ শহীদ বিটিএফও, শিক্ষক পরিষদ সম্পাদক নুরুল আমিন ও কোম্পানী কমান্ডার ২/লেঃ আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ওসিইসিএফ’র সাধারণ সম্পাদক সিইউও (অবঃ) মোঃ আশিকুর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক সাজের্ন্ট (অবঃ) খোরশেদ আলম ও সদস্য সচিব সিইউও (অবঃ) আবদুল আজিজ।
অনুষ্ঠানে প্রাক্তন সিনিয়র ক্যাডেটদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউও (অবঃ) কে এম মহিউদ্দিন (১৯৮৫), সিইউও (অবঃ) নজরুল ইসলাম (১৯৮৮), সিইউও (অবঃ) এস এম আতিকুর রহমান (১৯৮৯), সার্জেন্ট ইনচার্জ (অবঃ) মোঃ ইজাদুর রহমান (১৯৯০), সিইউও মোঃ জসিম উদ্দিন (১৯৯১)।
এসময় ওসিইসএফ সম্মাননা স্মারক গ্রহণ করেন সিইউও (অবঃ) নুরুল আবছার মিয়া (১৯৯৬) ও বিদায়ী ক্যাডেট ইনচার্জ সিইউও মোঃ নুর হোসেন চৌধুরী।
ইফতার মাহফিলের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসিইসিএফ’র সহ-সভাপতি সুরাইয়া আফরোজ কলি, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম কাউসার হাবীব, সনেট কুমার দে তুহিন, রূপন নন্দী, মোরশেদ আলম, মোঃ নাছির উদ্দিন, মোঃ শরীফুল্লাহ, রায়হানুর আলম সজীব, মোঃ আলী, অর্থ সম্পাদক মোস্তফা ইমতিয়াজ মাহবুব চৌধুরী, মোঃ সাদমান, মোঃ জোনায়েদ, মোঃ ফয়সাল আলম, মোঃ শাকিল ইসলাম, ইব্রাহিম মিয়া, হারুন-উর রশিদ, মোঃ জাকির হোসেন, সায়াদ বিন তৌহিদ, সরফর উদ্দিন জীবন, মুরাদ হোসেন রবিন, আলি আহমেদ জমির, আইনুল, সামির, ফয়সালসহ প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ক্যাডেটবৃন্দ।

















