ঈদের ছুটিতে ৫৫৭জন রোগীকে সেবা দিয়েছে লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

252

পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি চলাকালীন সময়েও চট্টগ্রাম বিভাগের অধীন লক্ষ্মীপুর জেলার জেলার ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে স্বাভাবিক প্রসব সেবাসহ মোট ৫৫৭জনকে পরিবার পরিকল্পনা বিষয়ক মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

Advertisement

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ এনডিসি’র নির্দেশনা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন, লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান ও এমও (সিএস) ডা. জহির সার্বিক তত্তাবধানে সেবা কার্যক্রম পরিচালিত হয়।

লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান জানান, গত ২৮ মার্চ শুক্রবার থেকে আজ ৫ এপ্রিল শনিবার পর্যন্ত সময়ে জেলার ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, দিঘলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চরশাহী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং পার্বতীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে স্বাভাবিক প্রসব সেবার পাশাপাশি এএনসি ও পিএনসি সেবা চালু ছিল। গত ২৮ মার্চ থেকে ঈদ-উল ফিতরের ছুটি চলমান থাকলেও উক্ত সময়ে জেলায় মোট ১৭৩জন মা’কে গর্ভকালীন সেবা, ৫৫জন মাকে প্রসব সেবা, ৯০জন মা’কে প্রসব পরবর্তী সেবা ও ২৩৯জনকে রোগীকে সাধারণ স্বাস্থ্য সেবাসহ গ্রহীতাদের চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত রয়েছে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি হয়েছে বলে মন্তব্য করেন লক্ষীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।

Advertisement