এনায়েত বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান: বক্কর

98

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এনা‌য়েত বাজার ওয়া‌র্ডের গোয়ালপাড়া ও মা‌লিপাড়ায় কয়েকদিন আগে আগুনে ঘর বাড়ি পুড়ে যাওয়া মানুষগুলো এখন মহাবিপদে। তাই ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সবাইকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপি জনগণের দল বলেই কখনো জনগণকে ছেড়ে যাননি। বিএনপির জন্ম হয়েছিলো জনগণের স্বার্থ রক্ষার জন্য। নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছি।

Advertisement

তিনি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তশালীদের এনায়েত বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহবান জানান।

তিনি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর এনায়েত বাজারস্থ গোয়াল পাড়া ও মালিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।

তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন মহানগর বিএন‌পি নেতা সালাউ‌দ্দিন লাতু, ওয়ার্ড বিএন‌পি নেতা মো. এনা‌য়েত, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মো. সম‌শের, আবদুল্লাহ আল হাসান সোনামানিক, মো. তা‌রেক, মো. জা‌হেদ, সাইফুল্লাহ ইসলাম, মো. ইমরান, ওয়া‌হেদুল আলম কার্জন, মো. র‌নি প্রমূখ।

Advertisement