চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসারদের ন্যায্য সম্মান ও মর্যাদা দিন

139

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ও সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আমরা মানুষের জীবন রক্ষার গুরুতর দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের এই পেশাকে এখনো সঠিক মর্যাদা ও মূল্যায়ন দেওয়া হয়নি।একজন চিকিৎসককে কঠোর সাধনার মাধ্যমে পাঁচ বছরের এমবিবিএস কোর্স, এক বছরের ইন্টার্নশিপ, এক বছরের পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিং, এবং কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা অর্জনের পরই বিশ্ববিদ্যালয়ে যোগদানের সুযোগ মেলে। এ ধরনের দীর্ঘ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার পরেও আমরা এখনো পঞ্চম গ্রেডে আটকে আছি—যেখানে চিকিৎসকের কাজ সরাসরি মানুষের জীবন রক্ষার সঙ্গে সম্পৃক্ত।

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল অফিসারদের জন্য Deputy Chief Medical Officer বা সমপর্যায়ের পদ এবং সময়োপযোগী প্রমোশনের ব্যবস্থা রয়েছে। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো এমন কোনো পদ নেই, যা আমাদের পেশাগত উন্নয়নের সুযোগ করে দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় মেডিকেল অফিসারদের অবস্থান অনেকটাই পিছিয়ে। একই সময়ে যোগদানকারী বা পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত অন্য বিভাগের মাস্টার্স ডিগ্রিধারীরা ধাপে ধাপে প্রমোশন পেয়ে উচ্চতর বেতন স্কেলে পৌঁছেছেন। অথচ চিকিৎসকদের পেশাগত অগ্রগতি ও মূল্যায়নের কোনো কাঠামোই এখনো তৈরি হয়নি।আমরা কোনো বাড়তি সুবিধা চাই না—শুধু চাই ন্যায্যতা, সম্মান, এবং পেশাগত মর্যাদা। চিকিৎসা কোনো সাধারণ চাকরি নয়, এটি মানুষের প্রতি একটি পবিত্র দায়িত্ব।বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি:আমাদের কাজের গুরুত্ব অনুযায়ী যথাযথ পদোন্নতি, উন্নত বেতন কাঠামো এবং পেশাগত মর্যাদা এখনই নিশ্চিত করতে হবে।এখনই সময়—চবি মেডিকেল অফিসারদের জন্য ন্যায্যতা ও সম্মানের প্রতিষ্ঠা ঘটানোর।

চ.বি. মেডিকেল সেন্টারের চিকিৎসকদের সম্মিলিত বক্তব্য–

তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অনেক সন্তানই আজ ডাক্তার। ভাবুন তো, একজন ডাক্তার পিতা হিসেবে আপনি কি নিজের সন্তানের জন্য এই স্বাস্থ্যসেবার বৈষম্য মেনে নেবেন? একজন ডাক্তার যেমন সব বাবা-মায়ের সেবা করেন, তেমনি একজন বাবারও উচিত সব সন্তানের খেয়াল রাখা।

  • ডা. কে এম আতাউল গনি (পারভেজ)
    সিনিয়র মেডিকেল অফিসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Advertisement