চট্টগ্রামের কোতোয়ালীতে অস্ত্রসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) বিকাল ৫টায় জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বায়েজিদের বার্মা কলোনির আমানত আলীর ছেলে মো. আরমান আলী (২৩), পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপির মো. বাবুলের ছেলে মো. রফিকুল আলম (২৩) ও বায়েজিদের বালুছড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আবু (২৬)।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ৩ রাউন্ড কার্তুজ ও দুটি টিপ ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Advertisement
















