পিতা-পুত্র ও দুলাভাই মিলে ইয়াবা কারবার! গ্রেপ্তার ৪

242

কোতোয়ালী থানাধীন জামালখান এলাকা থেকে ৩ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্ম্পকে তারা পিতা-পুত্র ও মেয়ের জামাই। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২ লাখ টাকা। শুক্রবার রাত ১১টার দিকে জামালখান শরীফ কলোনি এলাকার একটি ভবন থেকে ৪ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জোবাইর (৫৫), মো. ফারেছ (২৬), মালেক (২৪) ও নিয়াজ মোর্শেদ (২৮)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারেছ ও মালেক আপন ভাই। ৫৫ বছর বয়সী জুবাইর হলেন তাদের বাবা। নিয়াজ মোর্শেদ হলেন জুবাইর’র মেয়ের জামাই।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে উখিয়া থেকে কম দামে ইয়াবা এনে নগরের জামালখানের একটি বাসায় বিক্রি করতো। এদের মধ্যে মো. ফারেছের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Advertisement