চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা

পলোগ্রাউন্ডের সমাবেশ ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আদায়ের একটি দৃঢ় অঙ্গীকার: নাজিম উদ্দীন

170

বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেছেন, আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুধু একটি সভা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক অধিকার আদায়ের একটি দৃঢ় অঙ্গীকার। যার উদ্দেশ্য একটি প্রাণবন্ত, উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য, প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে এবং ফ্যাসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়। সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্খার বাস্তবায়ন ঘটে। সাম্য ও ন্যায়বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে সেটিই আমাদের অভীষ্ট লক্ষ্য। এই প্রেক্ষাপটে, ১০ মে’র সমাবেশ আমাদের সম্মিলিত কণ্ঠস্বরকে উচ্চকিত করবে। আমাদের এই সমাবেশ সফল করতে হলে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Advertisement

তিনি বুধবার (৭ মে) বিকালে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১০ মে পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি তরুণকে এই বার্তা পৌঁছে দিতে হবে, ১০ মে পলোগ্রাউন্ডে তাদের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পাড়া মহল্লায়, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে সর্বত্র এই সমাবেশের বার্তা ছড়িয়ে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আমাদের তরুণ বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। তাদের উৎসাহিত করতে হবে এই মহতী উদ্যোগে শামিল হতে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দ‌লের সাধারন সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের প‌রিচালনায় প্রস্তু‌তি সভায় বক্তব‌্য রা‌খেন শ্রমিক দ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক শ ম জামাল উ‌দ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দ‌লের সি‌. সহ সভাপ‌তি মো. ই‌দ্রিস মিয়া, সহ সভাপ‌তি জামাল উ‌দ্দিন, শা‌হে‌নেওয়াজ চৌধুরী মিনু, আজম উ‌দ্দিন, চট্টগ্রাম মহানগর শ্রমিক দ‌লের সা‌বেক সভাপ‌তি তা‌হের আহমদ, যুগ্ম সম্পাদক আবদুল বা‌তেন, গাজী আইয়ুব, সাংগঠ‌নিক সম্পাদক শ‌ফিকুর রহমান মজুমদার, র‌ফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সি‌দ্দিক, শিক্ষা ও গ‌বেষনা সম্পাদক এড. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক র‌ফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হা‌সিবুর রহমান বিপ্লব, বাংলা‌দেশ পোস্টম‌্যান কর্মচারী ইউ‌নিয়ন কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি এস এম শহীদ ইকবাল প্রমূখ।

Advertisement