চবি পদার্থবিদ্যা বিভাগের বরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

505

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে বরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২১ মে ২০২৫) বিজ্ঞান অনুষদের ১নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

Advertisement

চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ড. এস. এম. খোরশেদ আলম।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করেছে। আমাদের সামর্থ্য স্বল্প হলেও সাহস স্বল্প নয়। তিনি বলেন, পদার্থবিদ্যা বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ। এ বিভাগে স্বনামধন্য ও মেধাবী শিক্ষকরা শিক্ষকতা করেছেন। তিনি আগ্রহ নিয়ে বলেন, যদি সেই ছাত্রজীবনে ফিরে যেতে পারতাম, তাহলে পদার্থবিদ্যা বিভাগেই ভর্তি হতাম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এ বিভাগে ভর্তি হয়ে যে সুবর্ণ সুযোগ পেয়েছো, তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সময়মতো ডিগ্রি অর্জন করে নিজেদের সমৃদ্ধ করে পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করো। উপাচার্য এ বিভাগে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুরস্কার পেলে দায়িত্ব আরও বেড়ে যায় এবং নিজের কাজের প্রতি আরও যত্নশীল হতে হয়।

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, অত্যন্ত মেধাবী না হলে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ হয় না। তিনি আরও বলেন, মানবজীবনকে সম্যক উপলব্ধি করার জন্য পদার্থবিদ্যার বিকল্প নেই। জীবনকে আনন্দময় ও স্বস্তিদায়ক করতে পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, চবি পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক কর্মকাণ্ড ও গবেষণাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে কর্মক্ষেত্রে অত্যন্ত সুনামের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে, যা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের।

অনুষ্ঠানে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ড. মো. আশরাফুল ইসলাম (পিএইচডি, বুয়েট), ড. মো. কাউসার আলম (পোস্ট-ডক, চায়না) ও মো. নাসিরুল হক (এম.ফিল, বুয়েট) কে ডিগ্রি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে Sultan N. Nahar Best Teaching Award হিসেবে বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেজাউল আজিমকে ১২,০০০ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে Hamida Banu Memorial Talent Award for Undergraduate Students in Physics -এ নিম্নলিখিত শিক্ষার্থীরা পুরস্কৃত হন:

১ম বর্ষ (২০২২):
১ম – মারজান মাতব্বর (৩.৭২/৪.০০)
২য় – মোঃ মোরশেদুস সানবীম রিফাত (৩.৬৬/৪.০০)
৩য় – ফাহিম মোঃ জিসান (৩.৬৬/৪.০০)

২য় বর্ষ (২০২২):
১ম – কৌশিক হোসেন (৩.৯৭/৪.০০)
২য় – চৌধুরী মোঃ মনসুর এলাহী (৩.৯৫/৪.০০)
৩য় – সুমাইয়া ইসলাম সুচী (৩.৯৪/৪.০০)

৩য় বর্ষ (২০২২):
১ম – মোঃ নাঈম হোসেন (৩.৯৭/৪.০০)
২য় – ইশরাত সুলতানা ইতু (৩.৯১/৪.০০)
৩য় – সাব্বিনা সাঈদা ইভা (৩.৯১/৪.০০)

৪র্থ বর্ষ (২০২২):
১ম – ফারহানা সাইমা মিম (৩.৮৩/৪.০০)
২য় – মোঃ জাহিদ হাসান (৩.৮১/৪.০০)
৩য় – সৌরভ ভৌমিক (৩.৭৮/৪.০০)

প্রতি বর্ষের প্রথম স্থান অধিকারীকে ২১,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৮,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১৫,০০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উক্ত বিভাগে এম.এস ২০২২ পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ (৪.০০/৪.০০) প্রাপ্ত নাফিসা তাবাস্সুম ও তুহিন আক্তার মুনিয়াকে বিভাগের প্রফেসর ড. এস. এম. খোরশেদ আলম ব্যক্তিগতভাবে ১০,০০০ টাকা করে পুরস্কার প্রদান করেন।

‘Sultana N. Nahar Prize for the Best Undergraduate Students in Physics’ বৃত্তির আওতায় বিভিন্ন বর্ষে পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ/সিজিপিএ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৪,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

মারজান মাতব্বর, ১ম বর্ষ (২০২২), জিপিএ ৩.৭২

নিলয় বিশ্বাস, ১ম বর্ষ (২০২৩), জিপিএ ৩.৭২

কৌশিক হোসাইন, ২য় বর্ষ (২০২২), জিপিএ ৩.৯৭

মোঃ নাঈম হোসাইন, ৩য় বর্ষ (২০২২), জিপিএ ৩.৯৭

ফারহানা সাইমা মিম, ৪র্থ বর্ষ (২০২২), সিজিপিএ ৩.৮৩

বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. দিল আফরোজ বেগম ও প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া। অনুষ্ঠানে চবি পদার্থবিদ্যা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. শাহিদা আক্তার, অবসরপ্রাপ্ত প্রফেসর হামিদা বানু এবং প্রফেসর এখলাস উদ্দিন-এর সন্তান, আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার জনাব ইনাম আহমেদ বক্তব্য রাখেন। বিদায়ীদের পক্ষে হাবিবুর রহমান এবং নবীনদের পক্ষে রোমানা ইসলাম রিমি বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী কাজী তাসফিয়া উম্মেহানি, মিনহাজ শাহরিয়ার জিসান ও রাইয়ানা তুষি। সঞ্চালনায় সহযোগিতা করেন বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ ঈমন ও সহকারী অধ্যাপক শামসুন আলম।

Advertisement