চট্টগ্রামে এক দিনে ১০ মৃত্যু, শনাক্ত ৩৯৯

425

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৮৪ এবং উপজেলা পর্যায়ে ১১৫ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (৩০ জুন) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৩৬৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৮ হাজার ৭২৪ জন। এর মধ্যে নগরে ৪৫,৮৬৭ জন এবং উপজেলা পর্যায়ে ১২,৮৫৭ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪১৫ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিত (আরটিআরএল) ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭০১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৭৪ এবং উপজেলায় ২২৭ জন।

Advertisement