আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না

138

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিগত দিনে পাঞ্জাবি-টুপি পরা লোকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আগামীতে দেশ, জনগণ ও খুনিদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব। আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না। যত বড় খুনিই হোক তাদের প্রতিহত করা হবে।’

Advertisement

শনিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলনের আয়োজিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন—কারও অপপ্রচার বা প্রোপাগান্ডায় কিছু যায়-আসে না। চব্বিশ পরবর্তী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছু হবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

এ সময় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সারজিস মতামত ব্যক্ত করেন।

মহাসমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন—ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Advertisement