মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

5

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জননেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

০৩ নভেম্বর (মঙ্গলবার) বাদ আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে তাঁর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, হারুনুর রশিদ,মোঃ আলমগীর, সদস্য আব্দুল হাই, সাইফুল আলম দিপু, মোঃ জাহিদুল ইসলাম, রিদোয়ানুল হক, মাহী রুবেল, রাশেদ পাটোয়ারী, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন সহ নেতৃবৃন্দ।

Advertisement